Thursday, May 14, 2026

কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেফতার স্কুটি চালক

Date:

Share post:

তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের (Sushanta Ghosh) উপরে হামলা ও খুনের চেষ্টার অভিযোগে বিহারের বৈশালী থেকে গ্রেফতার স্কুটি চালক ছোটু ওরফে লক্ষণ শর্মা। এখনও পর্যন্ত গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দারা লক্ষণকে গ্রেফতার করার পর তাঁকে স্থানীয় আদালতে পেশ করার পরে ট্রানজিট রিমান্ডে শহরে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

টাকার বিনিময়ে সুশান্ত ঘোষকে খুনের জন্য ভাড়াটে শ্যুটারদের কলকাতায় নিয়ে আসা হয়েছিল বলে, তদন্ত নেমে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনায় দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের নাম উঠে এসেছে। এই স্কুটি চালক ছোটু কি পাপ্পুর দলের লোক? কতদিন আগে তিনি কলকাতা এসেছেন? কাদের কাদের তাঁর সঙ্গে যোগাযোগ রয়েছে? এই সব প্রশ্নের উত্তর পেতে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...