Thursday, May 14, 2026

বছরের শুরুতেই খুলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে! এবার দ্রুত পৌঁছানো যাবে উত্তরে

Date:

Share post:

২০২৫ সালের শুরুতেই খুলতে চলেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আবার কলকাতা থেকে নদিয়া-মুর্শিদাবাদ-উত্তরবঙ্গ যেতে অনেকটা কম সময় লাগবে। ৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে ৩৯ কিমি রাস্তার ফোর লেনের কাজ শেষ হয়ে গিয়েছে। আগামী বছর থেকেই ফোর লেন ব্যবহার করা যাবে।

আগে যানজটের কারণে দীর্ঘ সময় লাগত নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ যেতে। এবার আর তা লাগবে না। একইসঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত উত্তরের জেলাগুলিতেও পৌঁছনো যাবে। বেলঘড়িয়া থেকে মুড়াগাছা, সোদপুর রাস্তা চার কিমি-র মধ্যে ২টি বাড়ির স্থানান্তরের আইনত সমস্যার জন্য কিছুটা কাজ আটকে ছিল। আগামী বছরের মে মাসে এই কাজ শেষ হবে।

৩০ কিমি মুড়াগাছা, সোদপুর থেকে কাঁপা মোড় পর্যন্ত ফোর লেনের কাজ শেষ। এই মাসেই আলোর কাজ শেষ হয়ে যাবে। কাঁপা মোড় থেকে জাগুলি রাস্তা ৯ কিমি। ৬ কিমি ওভারব্রিজের কাজ শেষ হবে ডিসেম্বরেই। বাকি ৩ কিমি রাস্তার কাজ শেষ।

আরও পড়ুন – চলচ্চিত্রে সময়ের স্মৃতি মনে করালেন গৌতম, পাবলোর কথায় আর্জেন্টিনা-ভারতের সিনে সাদৃশ্য

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...