Sunday, March 15, 2026

সংখ্যালঘুদের প্রতি হিংসা ইসলামের ধর্ম নয়: ইউনুসকে বার্তা জামা মসজিদের ইমামের

Date:

Share post:

বাংলাদেশের চলতি হিংসার ঘটনায় নোবেলজয়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে (Mohammed Yunus) তাঁর সম্মানের কথা স্মরণ করালেন দিল্লির জামা মসজিদের (Jama Masjid) শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি (Syed Ahmed Bukhari)। বাংলাদেশের পরিস্থিতিতে তাঁর স্পষ্ট দাবি ইসলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কোনও ধরনের অনৈতিক কাজ সমর্থন করে না।

সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতিতে গোটা বিশ্ব থেকে সমালোচনা করা হয়েছে বাংলাদেশ (Bangladesh) প্রশাসনের। তা সত্ত্বেও নিজেদের পক্ষে সাফাই দিতে কোনও কসুর করেনি ইউনুস প্রশাসন। এই পরিস্থিতিতে নোবেলজয়ী ইউনুসকে নিজের ধর্ম স্মরণ করালেন ভারতের অন্যতম ধর্মগুরু সৈয়দ আহমেদ বুখারি। তাঁর বার্তা, “আমি প্রত্যাশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনুস (Mohammed Yunus), বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের প্রতি হওয়া অন্যায় দমন করতে দ্রুত পদক্ষেপ নেবেন। তাঁকে নিজের আন্তর্জাতিক সুখ্যাতিতে কোনও দাগ যাতে না লাগে তা নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশের মৌলবাদীদের প্রতি বুখারির স্পষ্ট বার্তা, “একটি মুসলিম সংখ্যাগুরু দেশ হিসাবে, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও ধরনের কুসংস্কার ও অনৈতিক কাজ কোনওভাবেই ইসলাম ও ইসলামের আইনশাস্ত্র স্বীকৃতি দেয় না।”

শুধুমাত্র বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার নয়, এবার ভারতের বিরুদ্ধে কুকথার রাজনীতিও শুরু করেছে বাংলাদেশ। তারও সমালোচনা করেন বুখারি। সেই সঙ্গে বাংলাদেশের প্রশাসন, উন্নয়নের কাজে ভারতের ভূমিকা স্মরণ করিয়ে দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, “সেখানকার সরকারের কখনও ভোলা উচিত নয় তাদের প্রতিষ্ঠা, উন্নয়নের প্রক্রিয়া এবং লক্ষ লক্ষ উদ্বাস্তুদের সমর্থন ও যত্ন নেওয়ার ক্ষেত্রে অতুলনীয় ইতিহাস। আমরাই সর্বপ্রথম তাদের সব ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের পাশে দাঁড়িয়েছি।”

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...