Sunday, April 26, 2026

অনন্য উদ্যোগ হুগলি জেলা পুলিশের, এবার অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস বিনামূল্যে

Date:

Share post:

এক অনন্য উদ্যোগ নিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। নতুন বছরে এটি স্পোশ্যাল গিফট হুগলি পুলিশের তরফে। বাংলার পাশাপাশি ইংরেজি কথোপকোথনে সড়গড় করে তুলতে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাস হবে পুলিশের উদ্যোগে। আগামী বছরের জানুয়ারি মাস থেকে হুগলি (গ্রামীণ) জেলা পুলিশ শুরু করতে চলেছে এই ক্লাস। এখানে পড়াবেন অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা। রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ক্লাস করার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। কীভাবে যোগ দেবেন এই অনলাইন ক্লাসে তা সবিস্তারে জানানো হয়েছে সংক্ষিপ্ত ভিডিওটিতে। ইংরেজি বলতে গিয়ে অনেক উচ্চশিক্ষিতও থমকে যান। যোগাযোগে তো অসুবিধা হয়ই, কেরিয়ারেও বাধার সম্মুখীন হতে হয় সাবলীলভাবে ইংরেজি বলতে না পারার জন্য। বাঙালির সেই সমস্যা দূর করতে রাজ্য পুলিশ এই অনন্য উদ্যোগ গ্রহণ করল।

নতুন বছরেই শুরু থেকে বিনামূল্যে অনলাইন স্পোকেন ইংলিশ ক্লাসে যোগ দিয়ে বিনামূল্যে ইংরেজি ভাষা রপ্ত করতে পারবেন। আপনিও। আপাতত হুগলিবাসীদের নতুন বছরের এই গিফট নিয়ে এসেছে গ্রামীণ জেলা পুলিশ। বুধবার রাজ্য পুলিশের এক্স হ্যান্ডেল অনলাইন ক্লাসের বিস্তারিত জানানো হয়েছে। যোগাযোগ করতে হবে আরামবাগ এসডিপিও অফিসে। সেজন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে। ৮৯১৮১০০৫৮২ নম্বরে যোগাযোগ করতে হবে। learnspokenenglish.95@gmail.com-এও যোগাযোগ করা যাবে। রেজিস্ট্রেশনের জন্য এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে লিঙ্কও। জানুয়ারি থেকে মে পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ক্লাস চলবে।পুকারের সহায়তায় এই ক্লাস চলবে। এটি হুগলি গ্রামীণ পুলিশের জনমুখী কাজের মধ্যে অন্যতম একটি। সাধারণ মানুষের কাছেও সমাদৃত হচ্ছে হুগলি পুলিশের এই উদ্যোগ। অনলাইনে জিডি পরিষেবা থেকে শুরু করে বন্যাত্রাণ দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার উদ্যোগ তো রয়েইছে। এবার নতুন উদ্যোগ অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাছে বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স। সাধারণ মানুষের প্রকৃত বন্ধু হয়ে উঠছে হুগলি পুলিশ।

আরো পড়ুন- রাজ্যে আরও তিনটি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ-রামকৃষ্ণের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও


Related articles

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...