Sunday, May 17, 2026

অসুস্থতার বাহানায় ফের আদালতে হাজিরা এড়ালেন সুজয়কৃষ্ণ

Date:

Share post:

তিনি এখনও অসুস্থ। আর সেই অসুস্থতার কারণকে সামনে রেখে ফের আদালতে হাজিরা এড়ালেন সুজয়কৃষ্ণ ভদ্র। বৃহস্পতিবার ফের তার অসুস্থতার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেল থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে রিপোর্ট পাঠানো হয়।তাতে জানানো হয়েছে, সুজয়কৃষ্ণ জেলের হাসপাতালে ভর্তি। এদিকে তাঁর আইনজীবীর প্রশ্ন, সিবিআই চাইলে জেলে গিয়েই জেরা করতে পারে। হেফাজতে নেওয়ার প্রয়োজন কী?

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ। সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন, সেই আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিকে সিবিআই তাকে হেফাজতে চেয়ে বিচারভবনে আবেদন করেছে। বৃহস্পতিবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালতে হাজির হওয়ার কথা ছিল সুজয়কৃষ্ণের। কিন্তু এদিনও হাজিরা এড়ালেন তিনি।

এদিন আদালতে সুজয়কৃষ্ণের আইনজীবী বলেন, হাইকোর্টে ইতিমধ্যে আগাম জামিনের মামলা বিচারাধীন। তাই এই আদালতের তরফে যেন নতুন করে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু না করা হয়। একই সঙ্গে আগের ওয়ারেন্টেও স্থগিতাদেশের আর্জি জানানো হয়। সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, তারা প্রোডাকশান ওয়ারেন্ট চাইতেই পারেন। তার প্রত্যুত্তরে সুজয়কৃষ্ণের আইনজীবী জানান, সিবিআই চাইলে জেলে গিয়ে জেরা করতে পারেন।এখন দেখার এভাবে কতদিন আজালত এড়াতে পারবেন সুজয়কৃষ্ণ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...