Saturday, March 14, 2026

তৃণমূলের লাগাতার চাপ: বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব

Date:

Share post:

লাগাতার তৃণমূল সাংসদদের দিল্লিতে চাপ। রাজ্যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রের পদক্ষেপ দাবি। এরপর বাংলাদেশ গিয়ে পরিস্থিতি নিয়ে আলোচনার পথেই গেল কেন্দ্রের বিজেপি সরকার। একদিকে সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতা বজায় রাখা অন্যদিকে সেখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা বিধান। বাংলাদেশের হাজারো কড়া বার্তার পরেও কড়া অবস্থান না নিয়ে এবার সে দেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনায় বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার সবথেকে বেশি আঁচ এসে পড়েছে বাংলায়। কিন্তু বৈদেশিক ইস্যুতে দেশের সরকারের পাশে দাঁড়িয়ে বিবৃতি প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বারবার সংসদে সরব হয়েছেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। তিনি দাবি করেছিলেন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করুক। প্রয়োজনে বিদেশ সচিব প্রতিবেশী দেশে গিয়ে পরিস্থিতি পর্যালোচনায় কথা বলুন।

তৃণমূলের দাবির পরেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানালো হল ৯ ডিসেম্বর বাংলাদেশ যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেখানে বিদেশ মন্ত্রকের সচিবের সঙ্গে কথা বলবেন তিনি। উপস্থিত থাকবেন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...