Friday, February 27, 2026

ফের হার মহামেডানের, পাঞ্জাবের কাছে হারল ২-০ গোলে

Date:

Share post:

আইএসএল-এ ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসির কাছে ২-০ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল। প্রথমার্ধে গোল হজম না করলেও, দ্বিতীয়ার্ধে দুটি গোল খায় সাদা-কালো ব্রিগেড। এই হারের ফলে টানা তিন ম্যাচে হার মহামেডানের। পাঞ্জাবের হয়ে গোল দুটি করেন লুকা মাইচেন ও ফিলিপ।

ম্যাচের প্রথমার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে চেরনিশভের দল। বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন সামাদ, ফ্রাঙ্কারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় পাঞ্জাব। যার ফলে ম্যাচের ৫৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় তারা। পাঞ্জাবের হয়ে গোলটি করেন মাইচেন। এরপর পাঞ্জাবের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফিলিপ। ৬৬ মিনিটে পাঞ্জাবের হয়ে ২-০ গোল করেন তিনি। এরপর আক্রমণে ঝাঁপায় সাদা-কালো ব্রিগেড। কিন্তু গোলের দরজা খুলতে ব্যর্থ হয় তারা।

এর হারের ফলে, ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরেই রয়ে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। পাঞ্জাব ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে উঠে এল তিন নম্বরে।

আরও পড়ুন- অ্যাডিলেডে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, প্রথম দিনের শেষে অজিদের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬


spot_img

Related articles

প্রয়াত ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা

বিশ্বকাপের মাঝেই পিতৃ বিয়োগ ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। চতুর্থ পর্যায়ের লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন খচান্দ্র সিং (Khachandra...

স্বপ্নের বিয়ে: উদয়পুরের ডেস্টিনেশনে বিয়ের পরে আবেগঘন পোস্ট বিজয়-রশ্মিকার

কখনও হৈ হৈ করে হাসছেন। কখনও সেই হাসির মধ্যেই চোখ ভরে যাচ্ছে জলে। সঙ্গী সাথীদের খুনসুটি দেখে মনে...

উন্নয়নের ভূয়সী প্রশংসা:  কলকাতা পুরসভার ইফতারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সর্বধর্মের সমন্বয়

বাংলার সংস্কৃতিতে যে সহনশীলতা ও ধর্মীয় সহিষ্ণুতার ঐতিহ্য ছিল, তা বাইরের শত্রুরা নষ্ট করার চেষ্টা করলেও তাতে যে...

চিপকে স্বস্তির জয়, ইডেনেই ‘কোয়ার্টার ফাইনাল’ সূর্যদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের(T20 World Cup) সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত(India)। বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭২ রানে জয় পেলে ভারত(India)...