Thursday, May 14, 2026

ফুটবল অনুশীলন করতে গিয়ে মাঠেই মৃত্যু কিশোরের, শোকের ছায়া এলাকায়

Date:

Share post:

প্রত্যেক দিনের মতোই ফুটবল অনুশীলন করতে গিয়েছিলেন। আর সেখানে মাঠেই মৃত্যু হল এক কিশোরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম আদিত্য চক্রবর্তী। বয়স মাত্র ১১ বছর। কিশোরের বাড়ি সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লি এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় বছর চারেক ধরে স্থানীয় কামদা কিঙ্কর স্টেডিয়ামে ফুটবল অনুশীলন করত ওই কিশোর। শুক্রবার বিকেলে মামা রবীন সিংয়ের সঙ্গে অনুশীলনে গিয়েছিল সে। অন্যান্য দিনের মতো মাঠেই মিনিট ৩০ ধরে দৌড়চ্ছিল সে। কিন্তু আচমকাই মাঝমাঠে দাঁড়িয়ে যায় সে। তারপরই মাটিতে লুটিয়ে পড়ে আদিত্য।প্রথমে কেউ কিছুই বুঝে উঠতে পারেননি।

স্টেডিয়ামেই ছিলেন মামা ও আরও এক অনুশীলনকারী শাহবাজ খান। তারা তড়িঘড়ি আদিত্যকে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাঁচানো যায়নি আদিত্যকে। সরকারিভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও, পরিবারের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে আদিত্যর।স্থানীয়রা জানিয়েছেন, সিউড়ির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ছিল আদিত্য। মা রেল হাসপাতালের নার্সিং স্টাফ। অণ্ডালে কর্মরত। ঘটনায় শোকের ছায়া পরিবারে। এভাবে অকালে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...