Sunday, May 17, 2026

বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া

Date:

Share post:

ব্যাটিং ব্যর্থতা। যার জন্য মাত্র আড়াই দিনে শেষ পিঙ্ক বলের টেস্ট। বর্ডার-গাভাস্কর ট্রফিতে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে হারল ভারতীয় দল। পিঙ্কবল টেস্টে অজিদের কাছে ১০ উইকেটে হারল রোহিত শর্মার দল। দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ রান নীতিশ রেড্ডির। ৪২ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট অধিনায়ক প্যাট কামিন্সের। একাই নেন ৫ উইকেট। অজিদের জয়ের জন্য দরকার ১৯ রান ।

পিঙ্ক বল টেস্টে যেন দাপটের সঙ্গে ফিরল প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল স্টার্করা। ভারতের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না বিরাট কোহলি, ঋষভ পন্থ, রোহিত শর্মারা। দ্বিতীয় ইনিংসে টিম করল ১৭৫ রান । দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে লড়াই করেন নীতিশ রেড্ডি। ৪২ রান করেন তিনি। ২৮ রান করেন পন্থ। রবিচন্দ্রন অশ্বিন করেন ৭ রান। অজিদের হয়ে বল হাতে দাপট অধিনায়ক প্যাট কামিন্সের। ৫ উইকেট নেন তিনি। ৩ উইকেট নেন বোলান্ড। মিচেল স্টার্ক নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে সহযে জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল। নাথান ম্যাকসুইনি এবং উসমান খোওয়াজা।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ থাকে টিম ইন্ডিয়ার। ১৮০ রান করে রোহিত শর্মার দল। প্রথম ইনিংসে দাপুটে ব্যাট করে অস্ট্রেলিয়া। ৩৩৭ রান করে তারা। ব্যাট হাতে তান্ডব চালান ট্রাভিস হেড। করেন ১৪০ রান। ৬৪ রান করেন লাবুশানে। প্রথম ইনিংসে ৪ টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...