Wednesday, May 20, 2026

কোনও ধর্মঘট নয়, যোগী রাজ্যে সরকারি কর্মীদের উপর ESMA জারি

Date:

Share post:

সরকারি কর্মীরা ধর্মঘটের পথে যেতেই এসমা (ESMA) জারি করল যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার। আগামী ছয় মাস কোনরকম ধর্মঘট (strike) করতে পারবেন না সরকারি কর্মীরা। এই মর্মে জারি হল নির্দেশিকা। যোগী সরকার কুম্ভ মেলার (Kumbh Mela) কারণ দেখিয়ে এসমা জারি করলেও বিরোধীদের দাবি এটা শুধুই অজুহাত।

উত্তর প্রদেশের বিদ্যুৎ দফতরের (electricity department) কর্মীরা ধর্মঘটের পথে যেতেই এসমা-র নির্দেশ যোগী আদিত্যনাথ সরকারের। পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল ডিস্ট্রিবিউশন কর্পোরেশনকে পিপিপি মডেলে (PPP Model) নিয়ে যাওয়ার প্রতিবাদ করে ৭ ডিসেম্বর থেকে ধর্মঘটের পথে বিদ্যুৎ দফতরের কর্মীরা। সরকারি কর্মীদের এই পরিকল্পনার পরেই এসেনশিয়াল সার্ভিসেস মেইনটেনেন্স অ্যাক্ট, ১৯৬৬ (ESMA) লাগু করল উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে জানুয়ারিতে আসন্ন কুম্ভ মেলা (Kunbh Mela)। তার প্রস্তুতি হিসাবে কোন সরকারি কর্মচারী আগামী ৬ মাস ধর্মঘটের (strike) পথে যেতে পারবেন না। এখানেই বিরোধীদের প্রশ্ন, সরকারি কাজের দোহাই দিয়ে কেন ধর্মঘটে বাধা। কেনই বা ছয় মাসের জন্য ধর্মঘটে নিষেধাজ্ঞা কুম্ভ মেলাকে সামনে খাঁড়া করে। কংগ্রেসের দাবি সংবিধান অনুযায়ী সরকারি কর্মীদের বক্তব্য বা দাবি আদায় করতে চায় যোগী সরকার। তাই ছয় মাসের রেশমা চাপিয়ে দেওয়া হচ্ছে।

Related articles

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে...

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...