Monday, April 27, 2026

বিসিসিআই পেল নতুন সচিব , জয় শাহ’র ছেড়ে যাওয়া জায়গায় এলেন এলেন এই ক্রিকেট কর্তা

Date:

Share post:

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড পেল নতুন সচিব। বিসিসিআই-এর নতুন সচিব হলেন দেবজিৎ সাইকিয়াই। এর আগে বোর্ড সচিব ছিলেন জয় শাহ। তবে এখন নতুন দায়িত্ব পেয়েছেন জয় শাহ। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির চেয়ারম্যান হয়েছে তিনি। তাই এতদিন ফাঁকা ছিল বিসিসিআই-এর সচিব বোর্ডের পদ। সেই পদেই বসলেন দেবজিৎ সাইকিয়াই। বিসিসিআই সভাপতি রজার বিনি তাঁর সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বোর্ডের ভারপ্রাপ্ত সচিব হিসাবে দেবজিৎকে নিয়োগ করেছেন। আসমের ক্রিকেট কর্তা ছিলেন দেবজিত।

জানা যাচ্ছে, সংবিধানের সাতের এক (ডি) ধারা ব্যবহার করে দেবজিৎ সাইকিয়াইকে সচিব হিসাবে কাজ চালানোর ক্ষমতা দিয়েছেন বোর্ড সভাপতি রজার বিনি। দীর্ঘদিন ধরে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত দেবজিৎ সাইকিয়াই। বোর্ডের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের সেপ্টেম্বরে। তার পর হবে আবার নির্বাচন। সেই পর্যন্ত সচিবের দায়িত্ব পালন করবেন দেবজিৎ। উল্লেখ্য, ২০২২ সালে বোর্ডের যে নতুন সংবিধান তৈরি হয়েছে, তাতে সচিবকেই প্রায় যাবতীয় ক্ষমতা দেওয়া হয়েছে।

দেবজিৎকে বোর্ডের সচিব হিসাবে নিয়োগ করে বোর্ড সভাপতি রজার বিনি বলেন, “বোর্ড স্থায়ী সচিব না পাওয়া পর্যন্ত দেবজিৎ কাজ চালাবেন। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন দেবজিৎ। ”

জানা যাচ্ছে, দেবজিৎ সাইকিয়াই ছাড়াও , বোর্ড সচিব হওয়ার দৌড়ে ছিলেন গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অনিল প্যাটেলও। তবে শেষমেশ জয় শাহ-এর ছেড়ে যাওয়া পদের জন্য বেছে নেওয়া হয় দেবজিৎ সাইকিয়াইকে।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দিন-রাতের টেস্টে দাপুটে জয় অজিদের, ১০ উইকেটে হারল টিম ইন্ডিয়া


Related articles

এটাই বিজেপির ‘নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে...

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...