Site Logo

এটাই বিজেপির 'নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

EBBS Desk·
এটাই বিজেপির 'নারীশক্তি! মিতালির উপর হামলায় সরব সাগরিকা

একদিকে নির্বাচন কমিশনের বজ্র আঁটুনি ফস্কা গেরো প্রমাণিত হল। অন্যদিকে, ক্ষমতায় আসার স্বপ্ন দেখানো বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়ল হুগলিতে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ মিতালি বাগের (Mitali Bag) ওপর হামলার ঘটনায়। বাংলায় দাঁড়িয়ে যে নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহরা নারীর ক্ষমতায়নের বাণী দিচ্ছেন, আসলে তাঁদের নারীর প্রতি সম্মান কোথায় দাঁড়িয়ে তা প্রমাণিত এই ঘটনা, দাবি তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের (Sagarika Ghose)।

Sponsored

Sranchi In Article

নির্বাচনের দুদিন আগে বিজেপির গুণ্ডাদের সাংসদ মিতালি বাগের উপর আক্রমণে একদিকে মহিলাদের প্রতি বিজেপির মনোভাব প্রকাশ পায়। অন্যদিকে তফশিলি জাতির প্রতি মনোভাবও প্রকাশ পায়, দাবি সাগরিকার। তিনি প্রশ্ন তোলেন, অত্যন্ত দুঃখজনক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ মিতালি বাগের গাড়িটি বিজেপির গুন্ডারা ভেঙে দিয়েছে। এটাই কি বিজেপির ‘নারী শক্তি’ (Narishakti)? আর প্রধানমন্ত্রী বাংলায় এসে সমানে বলে যাচ্ছে ‘নারী শক্তি’, এটা ‘নারী শক্তি’ না, এটা বিজেপির ‘নারা-শক্তি’ (slogan)।

আরও পড়ুন : জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

সেই সঙ্গে তাঁর প্রশ্ন, একজন একলা মহিলার উপর আক্রমণ করা, তার গাড়ি ভেঙে দেওয়া, এটাই কি বিজেপির ‘নারী শক্তি’ (Narishakti)? এটাই কি বিজেপির তফশিলি জাতির (SC) প্রতি শ্রদ্ধা? বিজেপি নারী শক্তিতে বিশ্বাস করে না, এরা শুধু নারা-শক্তিতে বিশ্বাস করে। স্লোগান (slogan)।

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →