Wednesday, May 20, 2026

বাইরে-ভিতরে অস্থির দেশ, ব়্যাম্পে হাঁটছেন সুকান্ত! ‘যাকে যেটা মানায়’ কটাক্ষ কুণালের

Date:

Share post:

একদিকে দেশে বেকারত্ব ও মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে সেই সময়ই কেন্দ্রের সরকারের তৈরি করার ব়্যাম্পে হাঁটছেন দেশের মন্ত্রীরা। ভারত মন্ডপের মঞ্চে র‍্যাম্পে হাঁটতে দেখা গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) এবং শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। তবে তাঁর সাজ দেখে কটাক্ষ রাজ্যের শাসকদলের।

দেশের সংস্কৃতিকে তুলে ধরতে ভারত মণ্ডপম (Bharat Mandapam) মঞ্চে তিন দিনের অষ্টলক্ষ্মী মহোৎসবের (Ashtalakshmi Mahotsav) আয়োজন করেছে কেন্দ্র সরকার। শনিবার সেই মঞ্চে উত্তরপূর্ব ভারতের সংস্কৃতিকে তুলে ধরতে ব়্যাম্পে হাঁটার আয়োজন করা হয়। আর এই দায়িত্ব ছিল দুই কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কাঁধে। সেখানেই দেখা গেল কোট প্যান্ট গলায় স্কার্ফ বেঁধে ব়্যাম্পে হাঁটলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। একদিকে যখন রাজ্যে বিজেপি নেতারা বাংলাদেশ ইস্যুকে তুলে ধরে প্রতিদিন অশান্তি তৈরির চেষ্টা করছেন তখন নিশ্চিন্ত ভাবে ধরা দিলেন রাজ্য বিজেপি সভাপতি।

এই অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছেন বলে প্রতিক্রিয়া দেন সুকান্ত। যদিও এই দৃশ্য দেখে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসকদল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, প্রথমে দেখে ভেবেছিলাম কাকে গলায় একটা কি পরিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে। গলায় কি একটা ঝুলছে। যাকে যেটা মানায় সেরকমই সেজেছে।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...