Monday, February 23, 2026

বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি সুপ্রিম কোর্টের

Date:

Share post:

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আরজি কর-কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। কলকাতা হাই কোর্টে  একটি জনস্বার্থ মামলা হয় তার বিরুদ্ধে। এরই পাশাপাশি, সুপ্রিম কোর্টে চলছে আরজি কর মামলা। সেই মামলার সঙ্গে নতুন করে বিনীতের বিরুদ্ধে একটি মামলা যুক্ত হয়। মঙ্গলবারের আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানান, বিনীত সংক্রান্ত মামলাটি যেহেতু হাই কোর্টে বিচারাধীন রয়েছে, তাই ওই মামলার  শুনানি শীর্ষ আদালতে হবে না।

এর আগে, সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হওয়ায়, বিনীত সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করতে চাইছিল না কলকাতা হাই কোর্ট।কিন্তু মামলাকারী আইনজীবী হাই কোর্টে জানান, শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে ওই মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি খন্না। ফলে হাই কোর্টে ওই মামলার শুনানিতে আর কোনও সমস্যা থাকছে না। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চে। প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে গত ৯ অগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলে বিনীতের পদত্যাগের দাবি তোলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। লালবাজার অভিযানও করেন তারা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...