Saturday, April 4, 2026

বছরের শুরুতেই মোহনবাগানের বার্ষিক সভা, বাগানে আসছেন কিরমানি

Date:

Share post:

আজ ছিল মোহনবাগানের কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকের পর ঘোষণা করা হল আগামী ১৫ জানুয়ারি কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিনে ক্রিকেট দিবস পালিত হবে। সেদিন মোহনবাগান ক্লাবের নতুন ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করবেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান সৈয়দ কিরমানি। ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায় থাকবে চাঁদের হাট।

কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য কিরমানিকে ক্রিকেট দিবসের প্রধান অতিথি হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মোহনবাগান কর্তারা। সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের ক্লাবের গেট উদ্বোধন করে গিয়েছেন সুনীল গাভাস্কর। এবার আসছেন ভারতবর্ষের স্বনামধন্য আর এক ক্রিকেটার সৈয়দ কিরমানি। তাঁর মতো কিংবদন্তি মোহনবাগান ক্লাবে আসবেন, বিশ্বমানের ক্রিকেট পরিকাঠামো উদ্বোধন করবেন। এটা আমাদের বড় পাওনা। সেদিন ক্লাবের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররাও উপস্থিত থাকবেন। সকলকে নিয়েই গেট-টুগেদারের আয়োজন করা হচ্ছে।”

এদিকে এদিনের সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে অন্যতম বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ। ঠিক হয়েছে, আগামী ১৮ জানুয়ারি ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। পরবর্তী নির্বাচন নিয়েও তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য বোর্ড গঠনের কাজ শেষ। এর আগে ক্লাবের নির্বাচন পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়। সূত্রের খবর, এবারও নির্বাচনী বোর্ডের নেতৃত্বে থাকতে পারেন তিনি। নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নতুন বোর্ড বা কমিটিই ঠিক করবে।

ক্লাব লনে খোলা জায়গায় অমর একাদশের মূর্তির ক্ষতি হচ্ছে রোদ, বৃষ্টিতে। তাই সেনাবাহিনীর অনুমতি নিয়ে গ্যালারির নিচে তা সযত্নে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সংগ্রহশালার কাজ সম্পূর্ণ হলে সেখানেই রাখা হবে ঐতিহাসিক স্মারক।

আরও পড়ুন- তৃতীয় টেস্টের আগে খুদের সঙ্গে খুনসুটিতে পন্থ, ভাইরাল ভিডিও


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...