Saturday, June 20, 2026

KIFF: কিংবদন্তি তপন সিনহার চব্বিশ ‘আপনজন’-কে সংবর্ধনা ৩০-তম চলচ্চিত্র উৎসবের

Date:

Share post:

নিঃসঙ্গ লড়াকুর গল্প বলতে ভালবাসতেন পরিচালক তপন সিনহা (Tapan Sinha)। তিনি সত্যিই বাংলা সিনেমার ‘আপনজন’। যদিও সেভাবে তাঁকে উদযাপিত করতে পারেনি বাংলা ও বাঙালি। কিন্তু মমতা বন্দোপাধ্যায়ের সরকার এই কিংবদন্তিকে তাঁর প্রাপ্য সম্মান উজাড় করে দিল ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (30th Kolkata International Film Festival)। তাঁকে শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পাশাপাশি, তাঁর সঙ্গে যে যে কলাকুশলী, টেকনিশিয়ান কাজ করেছেন প্রত্যেকেই সম্মাননা প্রদান করল KIFF। রবীন্দ্র সদনে এদিন উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, অভিনেতা দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী, দেবিকা মুখোপাধ্যায়, লাবনী সরকার, মুনমুন সেন, সুমন্ত মুখোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায় কন্যা বাসবী বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী, সোনালী গুপ্ত, রোমি চৌধুরী, সনৎ মোহান্ত, গৌড় কর্মকার, পলাশ বন্দ্যোপাধ্যায়, রূপচাঁদ কুন্ডু, শমীক হালদার-সহ মোট ২৪ জন শিল্পী।

কথায় আর স্মৃতিতে তপন সিনহার সঙ্গে কাজের অভিজ্ঞতা আর অনুভবের কথা ভাগ করে নিলেন অতিথিরা। মিতভাষী পরিচালক ঠিক কীভাবে সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতেন, গানের শুরু থেকে চিত্রনাট্যের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতেন, সেই সব প্রসঙ্গ উঠে এল স্মৃতিচারণায়। ‘আঁধার পেরিয়ে’ ছবি নিয়ে মুহূর্তমালা তুলে ধরলেন মাধবী মুখোপাধ্যায়। ‘বাঞ্ছারামের বাগান’-এর অভিজ্ঞতা ভাগ করে নিলেন দীপঙ্কর দে। এছাড়াও নস্টালজিক হয়ে পড়েন দুলাল লাহিড়ী, শকুন্তলা বড়ুয়া, সুমন্ত মুখোপাধ্যায়, সোনালী গুপ্ত-সহ বিশিষ্টরা। মুনমুন সেন (Moonmoon Sen), অর্জুন চক্রবর্তীরা অবশ্য প্রেক্ষাগৃহ পূর্ণ না থাকায় একটু ক্ষুণ্ন হন। নিজেদের বক্তব্যে উসকে দেন বাঙালির ‘তপন বিস্মৃতি’র কথা।

পরিচালক-পুত্র ডক্টর অনিন্দ্য সিনহা (Anindya Sinha) জানান তিনিই সারাজীবন ‘তপনের ছেলে’ পরিচয় নিয়েই বাঁচতে চান। এদিন অতিথিদের সম্মাননা জ্ঞাপন করেন নন্দন CEO ও কিফ ডিরেক্টর শর্মিষ্ঠা বন্দোপাধ্যায় ও চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন গৌতম ঘোষ। ছিলেন হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকীরাও। বুধবারে সিনে উৎসবের সমাপ্তি অনুষ্ঠানের আগে দুপুরের রবীন্দ্র সদনে ছড়িয়ে ‘তপন দ্যুতি’, রয়ে গেল ‘হারমোনিয়াম’-এর সিম্ফনি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...