Saturday, June 20, 2026

পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার সাত কোটি টাকা!

Date:

Share post:

পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে উদ্ধার হল নগদ সাত কোটি টাকা।এরই পাশাপাশি, তার বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার এগরা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন সহকারী ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশিতে যান রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চারজন অফিসার। টানা ছয় ঘণ্টা চলে তল্লাশি অভিযান।

পুরসভার এই প্রাক্তন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার একগুচ্ছ অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, ১৯৯৩ সালে এগরা পুরসভায় অস্থায়ী সহকারী ইঞ্জিনিয়ারি হিসেবে তিনি কাজে যোগ দিয়েছিলেন। ১৯৯৪ সালে স্থায়ী হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন সেই পুরসভায় কাজ করেন। আর সেইসময় তার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছিল।

সেই সময় অভিযোগ ওঠে যে পুরসভার বিভিন্ন কাজে চন্দনের দাপট ছিল। উদ্যান হোক বা নিকাশি হোক বা রাস্তা, ঘুষ নিয়ে ঠিকাদারদের বরাত পাইয়ে দিতেন চন্দন। যে ঠিকাদার সংস্থা ঘুষ দিত, তাদেরকেই বরাত পাইয়ে দিতেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে তার বিরুদ্ধে নবান্নে অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে জানা গিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...