Monday, March 16, 2026

পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পিএফের ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি নিয়ে সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে কত অর্থ বরাদ্দ করা হচ্ছে, তার খতিয়ান পেশ করল কেন্দ্র। ২০২৪ অর্থবর্ষে ভবিষ্যনিধি প্রকল্পে গ্রাহক বৃদ্ধির হার গত ১০ বছরে সর্বনিম্নে এসে দাঁড়িয়েছে। তৃণমূলের কটাক্ষ, মোদির আমলে পিএফ মানে প্রবলেমেটিক ফিউচার!

তৃণমূল কংগ্রেসের পক্ষে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল পরিসংখ্যান তুলে দেখিয়ে দেওয়া হয়েছে মোদি আমলের অর্থনীতির ব্যর্থতা। তথ্য-পরিসংখ্যান বলছে, ইপিএফও-তে অবদান দশকের মধ্যে সবচেয়ে কম বৃদ্ধি পেয়েছে, ২০২৪ আর্থিক বছরে। এই বৃদ্ধির হার মাত্র ৬.৫ শতাংশ। এটাই হল মোদীনমিক্স!
প্রধানমন্ত্রী মোদির ‘অমৃতকালে’ ইপিএফও-র অধীনে পিএফ প্রদানে ওয়াই-ও-ওয়াই (গতবছরের তুলনায় বর্তমান বছরের হার) বৃদ্ধি ২০২৩ অর্থবর্ষে তুলনায় চার ভাগের এক ভাগ। ২০২৩ অর্থবর্ষে ভবিষ্যনিধিতে অবদান বৃদ্ধি ছিল ২৫ শতাংশ। ২০২৪ অর্থবর্ষে পিএফে অবদান বৃদ্ধির হার নেমে এসেছে ৬.৫ শতাংশে। এটি গত দশ বছরে সর্বনিম্ন। এর মধ্যে শুধু ২০২০-২১ অর্থবর্ষের পরিসংখ্যান বাদ রয়েছে। এই অর্থবছরে বিশ্বজুড়ে করোনা অতিমারী চলছিল।
২০২৪ অর্থবর্ষে গ্রাহকদের অবদান বৃদ্ধির হারই শুধু কমেনি, এই ধীরগতি ইপিএফও-তে নতুন গ্রাহকের সংখ্যাও কমিয়ে দিয়েছে।
২০২৪ অর্থবর্ষে ইপিএফও-র অধীনে তৈরি নতুন আনুষ্ঠানিক চাকরির ওয়াই-ও-ওয়াই ৫ শতাংশ কমেছে। ১৩.৮ মিলিয়ন থেকে নতুন নথিভুক্ত চাকরির সংখ্যা ৫ শতাংশ হ্রাস পেয়ে ১৩.১ মিলিয়নে নেমে এসেছে। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে অশনি সংকেত।

 

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...