Saturday, March 14, 2026

৬ মাসে ৪২০০০ কোটি ঋণ মকুব! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে খয়রাতি

Date:

Share post:

হাজার কোটি টাকার ঋণ মকুব। তাও রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক (Nationalised bank) থেকে। মোদি জমানায় অর্থনীতির দুরবস্থার মধ্যে যেখানে বেকারত্ব বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের খয়রাতির তথ্য তুলে ধরে মোদি সরকারের মুখোশ খুলল তৃণমূল। কোটিপতি ব্যবসায়ীদের ঋণ মকুব (loan written off) করে সাধারণ নাগরিকের সুদের হার কমানোর পিছনের বাস্তব ছবি উঠে এলো তথ্যে।

নরেন্দ্র মোদির (Narendra Modi) জমানায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যেন দাতব্য সংস্থা, অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের। তথ্য তুলে দেখানো হয় ২০২৪-২৫ অর্থ বর্ষের প্রথম ছয় মাসে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (nationalised bank)  থেকে ঋণ মকুব করা হয়েছে ৪২,০৩৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে জনপ্রিয় তিন ব্যাংক। এসবিআই (SBI) প্রথম ছয় মাসে মকুব করেছে ৮,৩১২ কোটি। পিএনবি (PNB) মকুব করেছে ৮,০৬১ কোটি। একই কিভাবে ইউবিআই-এর (UBI) মকুবের পরিমাণ ৬,৩৪৪ কোটি।

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক থেকে এই খয়রাতির নমুনা শুধুমাত্র ২০২৪-২৫ অর্থ বর্ষের (financial year) নয়। ২০১৯-২০ অর্থবর্ষেও একইভাবে খয়রাতির নজির রেখেছে মোদি সরকার। ২০১৯-২০ অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ৬ লক্ষ ৯৮ হাজার ৯১৫ কোটি ঋণ মুকুব হয়েছে। ব্যাঙ্কগুলি ১. ৯৪ লক্ষ কোটি টাকা ঋণ আদায় করতেও ব্যর্থ হয়েছে।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...