Monday, May 18, 2026

ইউনূসের প্রশ্রয়েই ছড়াচ্ছে বিদ্বেষ বিষ! সমালোচনা বাংলাদেশ জুড়ে

Date:

Share post:

বাংলাদেশের ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার (interim government) নির্বাচন প্রক্রিয়া শুরু করার কোন চেষ্টাই করছে না, এই অভিযোগ মহম্মদ ইউনূসের (Mohammed Yunus) বিরুদ্ধে আগেই উঠেছিল। এরপর রাজনৈতিক দলগুলির সঙ্গে অসহযোগিতা সহ সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগও উঠেছে। বাংলাদেশের পরিস্থিতি যে স্বেচ্ছাতেই বদলে ফেলার চেষ্টা করছেন ইউনূস, তার প্রমাণ মিলল বুদ্ধিজীবী শহীদ স্মরণ অনুষ্ঠানে। জুতো পরে ইউনূসের শ্রদ্ধা জানানোর ঘটনায় নিজের দেশেই সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী মহম্মদ ইউনূস।

শনিবার শহীদ বুদ্ধিজীবী স্মারকে জুতো পায়ে শ্রদ্ধা নিবেদন করেন ইউনূস। আর এই ছবি ভাইরাল হতেই দেশজুড়ে সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান। সম্প্রতি প্রধান রাজনৈতিক দল বিএনপি’র (BNP) মহাসচিব ফখরুল ইসলাম (Fakrul Islam) দাবি করেছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করা অনুচিত। অথচ তারপরেই ঠিক সেই পথেই গেলেন ইউনূস। কার্যত তিনি যে বিএনপি’র পথে যাবেন না সেটাই প্রমাণ করে দিলেন বলে দাবি বাংলাদেশের রাজনীতিকদের।

ইতিমধ্যেই ভারত বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্যে সরগরম বাংলাদেশ। এবার সেই কাহিনীতে নতুন পাতা জুড়লেন হাসিনা সরকারের পতনের অন্যতম কারিগর ছাত্র আন্দোলনের নেতা (student leader) সারজিস আলম। শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারতে আশ্রয় দেওয়া নিয়ে হুঁশিয়ারি দেন সারজিস। এরপরই বাংলাদেশের (Bangladesh) রাজনীতিকদের একাংশের দাবি, যে দেশে রাষ্ট্রের বর্তমান প্রধান মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করেন সেখানে নেতারা সেই পথেই চলবেন এটাই স্বাভাবিক।

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...