Friday, May 15, 2026

দলের জয়ে খুশি হলেও পারফরম্যান্সে খুশি নন মোলিনা

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পায় মোহনবাগান সুপার জায়ান্ট। প্রায় হারা ম্যাচ জিতে যায় সবুজ-মেরন। আর দলের এই জয়ে খুশি বাগান কোচ জোসে মোলিনা। তবে দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন তিনি। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন মোহনবগান কোচ।

ম্যাচে শেষে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “কেরালা ম্যাচের ফলের জন্য আমি খুশি। কিন্তু আমরা কেরালার বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। দিনটা আমাদের ছিল না। সম্ভবত এ মরশুমে সবচেয়ে খারাপ পারফরম্যান্স হয়েছে। কেরালা যথেষ্ট ভাল খেলেছে। ওরা প্রচুর গোলের সুযোগ তৈরি করেছে। তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভাল দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট, শেষ পর্যন্ত হাল না ছাড়া। তবে অনেক ভুল পাস খেলেছি আমরা। এছাড়াও অনেক ভুল হয়েছে। যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। তবে আমাদের টিম স্পিরিট দারুন।”

এক গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল হজম করে মোহনবাগান। তাদের ভুলেই যে কেরালার দল দুটি গোল হয়, তা স্বীকার করতে দ্বিধা করেননি মোলিনা। এই নিয়ে তিনি বলেন, “কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফস্কে যায়। তবে বিশাল যথেষ্ট ভাল গোলকিপার, সেই প্রমাণও ও দিয়েছে। এরকম ভুল সবারই হয়। তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি। দলের ছেলেদের প্রতি আমার সম্পুর্ণ আস্থা আছে। ওরা আরও ভাল খেলবে।”

মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে। অ্যাওয়ে ম্যাচে নামবে মোলিনার দল। তবে সেই ম্যাচ নিয়ে চাপে নেই বাগান কোচের। পরবর্তী ম্যাচ নিয়ে মোলিনা বলেন, “যদি গোয়ার কাছে হারিও এবং বাকি সব ম্যাচে জিতি, তাহলে কি আমরা শিল্ড জিততে পারব না? নিশ্চয়ই পারব। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই এই ম্যাচই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ম্যাচ ছাড়া এখন আর অন্য কিছু নিয়ে ভাবছি না।”

আরও পড়ুন- অজি সফরে কি যাবেন শামি ? এল বড় আপডেট

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...