Thursday, March 12, 2026

কোচবিহারে দুই শিশু-সহ শিক্ষক দম্পতির মর্মান্তিক মৃত্যু, নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি  

Date:

Share post:

দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল একই পরিবারের চারজনের। শীতের রাতে দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল গাড়ি। দুই শিশু সন্তান-সহ মৃত্যু হল শিক্ষক দম্পতির। কোচবিহারের কালজানির কাছে কুড়ারপাড়ের এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।জানা গিয়েছে, মৃত শিক্ষক সঞ্জিত রায় নাটাবাড়ি উচ্চ প্রাথমিকের শিক্ষক ছিলেন।তার স্ত্রীও একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।তাদের বাড়ি কোচবিহারের বাণেশ্বরে।তারা তুফানগঞ্জ থেকে ফিরছিলেন।সঞ্জিতের এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, রবিবার রাতে তারা যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ঘন কুয়াশা ছিল রাস্তায়।দৃশ্যমানতা কম থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সঞ্জিত।যার নিট ফল, রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। গাড়িতে ছিলেন সঞ্জিত, তাঁর স্ত্রী ও ৯ ও ৪ বছরের দুই শিশু।স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে বিকট শব্দে এলাকার মানুষের ঘুম ভেঙে যায়। কিন্তু শীতের রাতে প্রচন্ড ঠান্ডায় উদ্ধার কাজ শুরু করতে বেশ কিছুটা সময় লাগে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

 

 

spot_img

Related articles

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...

‘জয় বাংলা’ বলায় গ্রেফতার! অভিষেকের তৎপরতায় জেলমুক্ত নন্দীগ্রামের দম্পতি

বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের যে ভাইরাস বিজেপির প্রশাসন ছড়িয়েছে, তার রেশ এখন গোটা দেশে। যত অনুপ্রবেশকারী সবই...

কান ঘেঁষে গেল: জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে গুলি

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশানাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাকে লক্ষ্য করে চালালো এক আততায়ী। ঘটনায় ফারুক...

‘লোকভবনে’ রাজ্যপাল আর এন রবি: বৃহস্পতিবার শপথ গ্রহণ

বিধানসভা নির্বাচনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাতকে চরমে তুলে দিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিদায়ী রাজ্যপাল সি...