Friday, May 15, 2026

কেন্দ্রের স্বীকৃতি, প্রাণীজ প্রোটিন উৎপাদনে উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রকে ছাপিয়ে দেশের সেরা বাংলা

Date:

Share post:

ফের কেন্দ্রের স্বীকৃতি। প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রকে পিছনে ফেলে সেরার তকমা পেয়েছে বাংলা।এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাণীজ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে দেশের সেরা রাজ্য হয়ে উঠেছে। বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দিয়েছে। বাংলার প্রশংসা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা জাতীয় পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, বাংলা এখন সারা দেশে সবচেয়ে বেশি মাংস উৎপাদনকারী রাজ্য। সারা দেশের মধ্যে বাংলায় ১২.৬২ শতাংশ মাংস উৎপাদন করা হচ্ছে। দুধ উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় উন্নতির হার পশ্চিমবঙ্গের। জাতীয় গড় ৩.৭৮ শতাংশ হলেও, বাংলার দুধ উৎপাদনের হার ৯.৭৬। পোলট্রি ক্ষেত্রে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমাদের হার ১৮.০৮। এক্ষেত্রে জাতীয় গড় ৩.১৮ শতাংশ।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই সব সাফল্য আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এই সাফল্য আমাদের কৃষক ও উৎপাদনকারীদের শক্তির ইঙ্গিত দিচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র।বাংলাতে মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পাওয়ায় অন্য রাজ্যগুলির উপর নির্ভরতা কমার সম্ভাবনা। একইসঙ্গে অন্য রাজ্যগুলিতে ডিম, দুধ, মাংস সরবরাহ করতে পারেন বাংলার উৎপাদনকারীরা। এর ফলে বাংলার অর্থনীতির উন্নতি হওয়ার আশা রয়েছে।ডিম, দুধ, মাংস তিন ধরণের প্রাণীজ প্রোটিন উত্‍পাদনের ক্ষেত্রেই অনেক এগিয়ে বাংলা।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...