Friday, April 24, 2026

১৯ ডিসেম্বর কলকাতায় ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শহরে শীতের উৎসব শুরু হতে আর মাত্র দুদিন বাকি। আগামী বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর কলকাতার বড়দিন উৎসবের (Christmas Carnival) সূচনা হতে চলেছে। ঐদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে উৎসবের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকারের (Government of West Bengal) বাৎসরিক এই অনুষ্ঠান এবার ১৪তম বছরে পদার্পণ করতে চলেছে। বড়দিনের উৎসবকে কেন্দ্র করে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকা ঢেলে সাজানো হচ্ছে। পার্ক স্ট্রিট ও অ্যালেন পার্কের পাশাপাশি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ ও সংলগ্ন এলাকাও আলো দিয়ে সাজানো হবে। ক্যামাক স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত আলোর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ২৩ তারিখ পর্যন্ত নিয়মিত সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। শুধুমাত্র ২৪ ও ২৫ ডিসেম্বর দর্শনার্থীদের জন্য অ্যালেন পার্ক বন্ধ থাকবে। আগামী ২৬ ডিসেম্বর অ্যালেন পার্কে আয়োজন করা হয়েছে সঙ্গীতানুষ্ঠানের। ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর থেকে বিশেষ গুরুত্ব পেয়েছে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল। তবে এর পাশাপাশি সেজে উঠবে বো ব্যারাক। কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আসানসোল, চন্দননগর, ব্যান্ডেল, বারুইপুর, কৃষ্ণনগড়, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া ও বিধাননগরেও ক্রিসমাস ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। যিশু উৎসবের সূচনার প্রহর গুনছে মহানগরী।

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...