Sunday, March 15, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী: শুরু ‘বাংলার বাড়ি’র প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ, আরও বড় ঘোষণা

Date:

Share post:

কেন্দ্র ন্যায্য পাওনা দেয়নি। বাংলার গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা রাখলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মঙ্গলবার থেকে ‘বাংলার বাড়ি’ প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করল রাজ্য সরকার (State Government)। ১২ লক্ষ পরিবার প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা পাবেন। এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসেবে ২১ জেলার ৪২ জন উপভোক্তার হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “যে ১৬ লক্ষের বাড়ি বাকি রইল, সেটাও ২০২৬ সালের আগে আমরা ২ দফায় করে দেব। আগামী বছরের মে-জুন মাসে প্রথমে ৮ লক্ষ এবং ডিসেম্বরে বাকি ৮ লক্ষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য।“

মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আবাসে ১ নম্বর থাকা সত্ত্বেও গত ৩ বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি, বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন। তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেব বলেছিলাম। সেই কথা রাখার কাজ শুরু হল। আমরা কথা রাখতে জানি।” ‘বাংলার বাড়ি’-র প্রথম দফায় ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে। সেই কাজ শেষ হলে পরের কিস্তিতে আরও ৬০ হাজার টাকা দেওয়া হবে।

প্রথম কিস্তিতে ১২ লক্ষ পরিবার ৬০ হাজার টাকা পাবেন। এজন্য রাজ্যের ব্যয় হবে মোট ১৪৭৭৩ কোটি টাকা। এদিন থেকেই সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ওই টাকা। মুখ্যমন্ত্রী জানান, “রাজ্য কথা দিলে কথা রাখে।” তাঁর কথায়, “বাকি যে ১৬ লক্ষের বাড়ি বাকি রইল, সেটাও ২০২৬ সালের আগে আমরা দু-দফায় করে দেব। আগামী বছরের মে-জুন মাসে প্রথম ৮ লক্ষ এবং ডিসেম্বরে বাকি ৮ লক্ষকে বাড়ি তৈরির টাকা দেবে রাজ্য।”

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...