Thursday, June 4, 2026

জনসংযোগে বেরিয়ে ড্রেনে পড়ে বিপত্তি, পায়ে চিড় চুঁচুড়ার বিধায়কের

Date:

Share post:

সকাল সকাল জনসংযোগ করতে বেরিয়েছিলেন। কিন্তু ভাবতে পারেননি এমন হতে পারে।কারণ, সোজা ড্রেনে পড়ে গেলেন বিধায়ক। মাথায় উঠল জনসংযোগ, ডাক্তারের কাছে ছুটলেন বিধায়ক। বৃহস্পতিবার সকালে এই বিপত্তি ঘটেছে। যিনি ওই ঘটনার শিকার, তিনি  হুগলির চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সকালে এলাকার পরিস্থিতি দেখতে বেরিয়ে পড়েছিলেন, সেখানেই ড্রেনের মধ্যে ঢুকে যায় তার পা। স্থানীয়রা জানিয়েছেন, দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করতে গিয়েছিলেন বিধায়ক। কোথাও জলের সমস্যা, কোথাও রাস্তার সমস্যার কথা তাকে জানাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ব্যান্ডেল কলাবাজার এলাকায় বাসিন্দাদের সঙ্গে কথা বলছিলেন তিনি। হঠাৎ একটি ড্রেনের স্ল্যাব ভেঙে তার পা ঢুকে যায় । কোনও রকমে তাকে উদ্ধার করেন তার নিরাপত্তারক্ষী ও দলের কর্মীরা।

এই দুর্ঘটনার পেরও কিছুক্ষণ জনসংযোগ চালানোর চেষ্টা করেন বিধায়ক। কিন্তু ততক্ষণে পা ফুলে ঠোল। বাধ্য হয়ে জনসংযোগ বন্ধ করে চিকিৎসকের কাছে যেতে হয় তাকে। ব্যান্ডেলে অর্থপেডিক সার্জেনকে দেখিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে এক্স-রে করা হয়। চিকিৎসক জানান বিধায়কের পায়ে চিড় ধরেছে। শুধুমাত্র তাই নয়, এক মাস বিশ্রাম নিতে হবে বিধায়ককে। তিনি বলেন, ড্রেনে ফাঁক ছিল। সেই ড্রেনের ভিতর পড়ে গিয়েছি। সবাই টেনে তুলল। দ্রুত তার আরোগ্য কামনা করেছেন সকলে।

 

 

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...