Wednesday, March 4, 2026

ক্যান্সারের কাছে পরাজয়, প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র

Date:

Share post:

কর্কট রোগের সঙ্গে লড়াইয়ে শেষ রক্ষা হলো না। ২০২৪-এর শেষ লগ্নে পৃথিবীর মায়া কাটিয়ে অন্য জগতে পাড়ি দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা মিত্র (Raja Mitra)। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টে নাগাদ শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। শোকের ছায়া বিনোদন জগতে(Bengali Entertainment Industry)।

বছরের শেষে এসে টলিউডে নক্ষত্রপতন। নভেম্বর মাসে ক্যানসার ধরা পড়েছিল। এক মাসের লড়াই শেষে হার মানতেই হলো প্রতিভাবান পরিচালক রাজা মিত্রকে। ফেসবুকে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন ছেলে রৌদ্র মিত্র (Roudra Mitra)।১৯৮৭ সালে মুক্তি পায় রাজার প্রথম ছবি ‘একটি জীবন’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার (National Award) পেয়েছিলেন তিনি। এছাড়াও বেশি প্রশংসিত হয়েছিল ‘নয়নতারা’, ‘যতনের জমি’, বীরভূমের স্ক্রোল পেইন্টার্স বা কালীঘাট পেন্টিং তথ্যচিত্র। তিনি ৩২ টি তথ্যচিত্র পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলা বিনোদন জগত।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...