Sunday, May 24, 2026

সংসদে অমর্যাদা, আপত্তিকে উপেক্ষা! স্পিকারের চা চক্র বয়কট বিরোধীদের

Date:

Share post:

বিরোধীদের দাবি ও আপত্তি অগ্রাহ্য করে সংসদের অধিবেশনে বিল পেশ ও পাশের চেষ্টা করছে কেন্দ্রের NDA সরকার। বিরোধীদলগুলি যোগ্য সম্মান পাচ্ছে না। এই পরিস্থিতি লোকসভার স্পিকার (Speaker) ওম বিড়লার (Om Birla) ডাকা চা চক্র বয়কট করলেন BJP-বিরোধী সাংসদরা।

প্রথা মাফিক শুক্রবার সংসদে (Parliament) শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিরোধী সাংসদদের চা আমন্ত্রণে ডাকেন লোকসভার স্পিকার (Speaker)। কিন্তু সরকার ও বিরোধীদের মধ্যে প্রবল চাপানউতরে স্পিকার ডাকা চা-চক্র বয়কট করে বিরোধীরা। এই চা-চক্রে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)। তবে, এবার অধিবেশনে নিজের বক্তব্যে বারবার কংগ্রেস-সহ বিরোধীদলগুলির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন মোদি।

শুধু তাই নয়, আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তা নিয়ে ক্ষমা চাওয়া তো দূরের কথা রীতিমতো গাজোয়ারি করছে কেন্দ্রের শাসকদল। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও লোকসভায় পেশ করার চেষ্টা হয় ‘এক দেশ এক বিল’। এই পরিস্থিতিতে আর সৌজন্যের রাস্তায় হাঁটতে রাজি নয় বিরোধীরা। সেই কারণেই এই সিদ্ধান্ত।

Related articles

হোয়াইট হাউসের সামনে বন্দুকবাজের হামলা, নিশানায় ট্রাম্প!

হোয়াইট হাউসের (White House)সামনে এলোপাথাড়ি গুলি, বন্দুকবাজের হামলায় জখম পথ চলতি এক যুবক। গোটা ঘটনার সময় হোয়াইট হাউসের...

ইরানের মানচিত্রে আমেরিকার পতাকা! মধ্যপ্রাচ্যের দখল নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের

আমেরিকা কি ইরান (Iran) দখল করে নিয়েছে? মার্কিন প্রেসিডেন্টের ট্রুথ সোশ্যালের (Truth Social) দিকে তাকালে সেরকম মনে হতে...

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...