Monday, April 13, 2026

দলবিরোধী কাজে কড়া পদক্ষেপ তৃণমূলের, বহিষ্কার ২ তৃণমূল নেতা, সাসপেন্ডের পরে গ্রেফতার তরুণ

Date:

Share post:

বিশৃঙ্খল আচরণে কড়া পদক্ষেপ। দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল (TMC) অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিঙ্কর মণ্ডল (Monishankar Mandol), তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার (Pritam Haldar)। দল বিরোধী কার্যকলাপের জন্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে (Tarun Tiwari) সাসপেন্ড করল তৃণমূল। এর পরই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবনেতাকে। দল বিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগেই কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই পদক্ষেপ বলে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শিক্ষক সংগঠনের দুই নেতা মণিশঙ্কর ও প্রীতমের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বের কাছে বেশ কিছুদিন ধরেই দলবিরোধী কাজের অভিযোগ জমা পড়েছিল। সূত্রের খবর, এই বিষয় দল থেকে তাঁদের সতর্কও করা হয়। কিন্তু তার পরেও স্যোশাল মিডিয়ায় লাইভ করে দলের নির্দেশের বাইরে গিয়ে কথা বলেন তাঁরা। কুণাল জানান, এটা দলের সাংগঠনিক বিষয়ে। শিক্ষা সেল এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এই সেলের প্রধান ব্রাত্য বসু। তাঁর কাছে এঁদের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণের নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। তার পরই এই দুই নেতাকেও বহিষ্কারের কথা জানান দলের শিক্ষা সংগঠনের সভাপতি ব্রাত্য। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, অগাস্ট থেকে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। দলকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। সেখানে দলের সৈনিক হিসেবে পাশে না থেকে, আরও বেশি দলকে বিপাকে ফেলার চেষ্টা বরদাস্ত করা হবে না।

এর সঙ্গেই যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকেও সাসপেন্ড করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে বড়বাজার থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। তরুণের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। এর পরই তাঁর বিরুদ্ধেও কড়া অবস্থান নেয় তৃণমূল। তরুণ তিওয়ারিকে সাসপেন্ডের কথা চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ৷ সাসপেন্ড হওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রসঙ্গে কুণাল বলেন, কিছু নথি, বক্তব্য সামনে এসেছে। খারাপ কাজ করেছে। ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল এত বড় দল, এত শাখা সংগঠন। কেউ খারাপ কিছু করলে রেয়াত করে না তৃণমূল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা ইতিবাচক বলে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে বলে জানান কুণাল।

আরও পড়ুন- ডেলিভারি বাক্সে কাটা কাঁধ! অন্ধ্রপ্রদেশের বাক্স বদল নিয়ে তদন্তে পুলিশ

_

_

_

_

_

_

_

Related articles

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...