Tuesday, June 23, 2026

পাকিস্তানের সেনা ছাউনি ঘিরে ফেলে হামলা তালিবানের, নিহত ১৬ জওয়ান

Date:

Share post:

ক্রমশ খারাপ হচ্ছে পাকিস্তানের খাইবার পখতুমখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের রাজনৈতিক পরিস্থিতি। এবার সরাসরি তালিবান হানায় মৃত্যু হল পাক সেনা জওয়ানদের। সেনা ছাউনিতে (Army Base) হামলা চালিয়ে অন্তত ৩০ পাক সেনাকে হত্যার দাবি করল তেহরিক-ই-তালিবান পাকিস্তান। যদিও পাকিস্তান সরকারিভাবে তা স্বীকার করেনি। তবে এতদিন যেভাবে ভারতের ভিতরে জঙ্গিদের ঢুকিয়ে দিয়ে হামলা ঘটনা ঘটিয়েছে পাকিস্তান, তালিবানরাও সেই পন্থা নিয়েছে পাকিস্তানের ক্ষেত্রে।

পাকিস্তানের দাবি তালিবান হামলায় নিহত হয়েছে ১৬ জওয়ান (Pakistan Amry)। আহত হয়েছেন ৫ জন। শুক্রবার রাতের হামলার দায় স্বীকার করল পাকিস্তান তালিবান জঙ্গি গোষ্ঠীর। পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের খাইবার পাখতুনখোয়ায় সেনা ছাউনিতে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।

জঙ্গিরা সেনা ছাউনির ওয়্যারলেস (wireless) যোগাযোগ ব্যবস্থার যন্ত্রগুলিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও পাহাড়ি এলাকার ওই ছাউনিকে তিনদিক থেকে ঘিরে ফেলে তালিবান (Taliban)। জঙ্গি গোষ্ঠীর দাবি, তারা সেনাবাহিনী মেশিন গান ও রাত্রিচশমা-সহ বহু সামরিক সরঞ্জাম নিজেদের দখলে রেখেছে। তবে এই ঘটনা সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেয়নি পাকিস্তানের সেনাবাহিনী।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...