Sunday, May 17, 2026

অনলাইনে মন্দিরের পুজো দেওয়ার নামে প্রতারণা! রিষড়া থেকে গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

নৈহাটির বড় মা সহ বিভিন্ন মন্দিরের পুজো অনলাইনে দেওয়ার ফেক ওয়েবসাইট খুলে পুজো নেওয়ার নামে চলছিল প্রতারণা। রিষড়া থেকে গ্রেফতার প্রৌঢ়। ধৃতের নাম সুরোজিৎ কুন্ডু। বাড়ি রিষড়া ষষ্ঠীতলা।

পুলিশ সূত্রে জানা গেছে,একটি ওয়েবসাইট খুলে নৈহাটির বড়মা, দক্ষিণেশ্বর কালী মা ঢাকা কালিবাড়ি তারাপীঠের তারা মা বিভিন্ন সিদ্ধি মা কালী,মাহেশের জগন্নাথ মন্দিরের নামে অনলাইনে পুজো দেওয়ার বন্দোবস্ত করে দিত অভিযুক্ত। তার জন্য ট্রাস্ট বা মন্দির কর্তৃপক্ষের অনুমতি ছিল না। যারা আবেদন করতেন তাদের কাছ থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পুজো দেওয়ার জন্য বুকিং ফি নেওয়া হত। এর সাথে মায়ের ভোগ দেওয়ার কথা বলা হত। রিষড়ার ফেলু মোদকের মিষ্টি সাথে হলদিরাম প্রভুজি ইত্যাদি বড় বড় মিষ্টান্ন দোকানের নাম করত। ড্রাই ফুড কাজু কিসমিস ইত্যাদি ভোগের সাথে দেওয়া হবে বলে জানাতো যারা অগ্রিম বুকিং করতো।

২০১৯ সাল থেকেই এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্ত। তার কাছ থেকে একটি এসবিআই অ্যাকাউন্ট একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট একটি বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট, ও স্বামী স্ত্রী উভয়েরই যৌথ বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট।বাজেয়াপ্ত হয়েছে। দুটি মোবাইল ফোন চারটি এটিএম কার্ড সমস্ত ব্যাংকের পাসবুক ও চেকবুক laptop বাজেয়াপ্ত করেছে নৈহাটি থানার পুলিশ।

বিদেশ থেকে এক বড়মার ভক্ত ওয়েব সাইট দেখে বড় মার ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করলে ট্রাস্টের সদস্যরা জালিয়াতকে ধরতে ফাঁদ পাতে।এক হাজার টাকা দিয়ে পুজো বুকিং করে।তারপর পুলিশে অভিযোগ জানায়।উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হুগলির রিষড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত কে রিষড়া বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন- ৯/১১-এর আতঙ্ক উসকে রাশিয়ার কাজানের একাধিক বহুতলে ড্রোন হামলা ইউক্রেনের

_

_

_

_

_

_

_

Related articles

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...