Sunday, May 17, 2026

ফের রাতের অন্ধকারে ফুটপাথে ঘুমন্ত অবস্থায় দুই শিশু-সহ তিনজনকে পিষে দিল ট্রাক

Date:

Share post:

ফের রাতের অন্ধকারে ফুটপাথে ঘুমন্ত অবস্থায় তিন জনকে পিষে দিল একটি ট্রাক। মৃতদের মধ্যে রয়েছে দু’টি শিশুও। এক জনের বয়স এক, অপর জনের দুই। এ ছাড়াও আরও ছ’জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন চালক। ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে চলন্ত ট্রাক ফুটপাথে তুলে দেন।ঘটনাটি ঘটেছে পুণের ওয়াঘোলিতে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত তিন জনই একই পরিবারের সদস্য। দুই শিশু ছাড়া বিশাল পওয়ার নামে এক ২২ বছরের যুবকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।

পুলিশ জানিয়েছে, কেসনন্দ ফাটা এলাকার ফুটপাথে রাতে অনেকে ঘুমাচ্ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই শ্রমিক। মাঝরাতে একটি ট্রাক ওই ফুটপাথে উঠে পড়ে। তার চাকার তলায় চাপা পড়েন অন্তত ন’জন। তাদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, ওই শ্রমিকেরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে পুণে গিয়েছিলেন। নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা। সেই কাজেই পুণেয় আসেন। ঘটনার পর স্থানীয়েরাই ট্রাকচালককে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

 

Related articles

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...