Monday, May 18, 2026

মা-বাবা-বোনকে নৃশংস খুন, ৩ বছরের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড দিল চুঁচুড়া আদালত

Date:

Share post:

বিষ্ণু মাল হত্যা মামলায় ফাঁসির সাজার এক মাসের মধ্যেই দশঘড়ার ঘটনায় প্রাণদণ্ড দিল চুঁচুড়া আদালত (Chunchura Court)। মা-বাবা-বোনকে নৃশংস খুনের ঘটনায় দোষী গৃহশিক্ষককে সোমবার ফাঁসির সাজা শোনান চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয়কুমার শর্মা

তিন বছর আগে ৮ নভেম্বর ধনেখালির দশঘড়া গ্রামের পালপাড়ায় বাবা অসীম ঘোষাল, মা শুভ্রা ঘোষাল ও বোন পল্লবী চট্টোপাধ্যায়ের গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে প্রমথেশ ঘোষাল। এর পরে নিজের হাতের শিরা কেটে আত্মহত্যারও চেষ্টা করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে পুলিশ (Police)।

ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধাধ্যায় ধনেখালি থানায় প্রমথেশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে প্রমথেশ সুস্থ হলেই তাকে গ্রেফতার করে। মামলায় সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গ্যোপাধ্যায় জানান, মোট ১৪ জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। ঘটনার ভয়াবহতা বিচার করে দোষীকে ফাঁসির সাজা দেন বিচারক (Chunchura Court)।

দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট (Chargsheet) জমা দিয়েছে পুলিশ। হুগলির পুলিশ সুপার(গ্রামীণ) কামনাশিস সেন (Kamanashish Sen) জানিয়েছেন, আদালত ও বিচার ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে। অপরাধ যত বড় হোক না কেন শাস্তি হবেই। ঘটনায় তদন্তকারী অফিসার সুজিত মাইতির কাজ প্রশংসিত হয়।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...