Saturday, June 20, 2026

আরজি কর-কাণ্ডে কেন তদন্ত করতে পারছে না সিবিআই? প্রশ্ন তুলে সিজিও ঘেরাও আইএমএ-র

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে সিবিআই কেন তদন্ত করতে পারছে না? এই অভিযোগ তুলে সোমবার সিজিও কমপ্লেক্স ঘেরাও করল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সিবিআই না-পারলে তদন্তভার রাজ্যের উপর দেওয়ার কথাও শোনা গেল এদিন। ছিলেন শান্তনু সেন-সহ অন্যরা।

সোমবার দুপুর ২টো থেকে সিজিও কমপ্লেক্সের সামনে জমায়েত করেন আইএমএ-এর বঙ্গীয় শাখার সদস্যরা। তিলোত্তমার বিচার চাই, আদৌ পারবে কি সিবিআই? এই প্রশ্নও তোলেন তাঁরা।

তাঁদের তিন জনের প্রতিনিধি দল যান সিবিআই দফতরে। যদিও তাঁদের তরফে ৫ জনের যাওয়ার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষমেশ তিনজনই ভিতরে গিয়েছিলেন। সিবিআই আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরেও খুশি নয় তাঁরা। সিজিও কমপ্লেক্সের সামনে সোমবার দুপুর ২টো থেকে প্রায় বিকেল ৪টে পর্যন্ত অবস্থান করেন আইএমএ-এর বঙ্গীয় শাখার সদস্যরা। উপস্থিত ছিলেন আইএমএ-এর রাজ্য সম্পাদক শান্তনু সেন। দুপুর ৩ টে নাগাদ আইএমএ-র সদস্যরা সিবিআইয়ের তিন আধিকারিকের সঙ্গে দেখা করেন। একটি ডেপুটেশন জমা দেন।

আরও পড়ুন- ‘অপরাধমূলক ষড়যন্ত্র’-এর উপর ভিত্তি করে মামলা নয়! তদন্তে পদ্ধতি বদলাচ্ছে ED

_

_

_

_

_

_

_

_

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...