Tuesday, June 23, 2026

নির্বাচন আইন সংশোধনে নাগরিক অধিকারে হস্তক্ষেপ: সুপ্রিম কোর্টে কংগ্রেস

Date:

Share post:

লোকসভার শীতকালীন অধিবেশনে (winter session) নির্বাচনী বিধি সংক্রান্ত বিল পেশ হওয়ার পরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) প্রথম প্রতিবাদ করেছিলেন। সংসদে তিনি তুলে ধরেছিলেন কীভাবে নির্বাচনের বিধি প্রয়োগে নির্বাচন কমিশনের (Election Commission of India) হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে নতুন সংশোধনীতে, তাতে কমিশনের হাতে যেভাবে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে খর্ব করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর (federal structure) নীতিকে। এবার সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেল কংগ্রেস (Congress)।

নতুন নির্বাচনী বিধি সংশোধনে (Election rules amendment) গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনের নজরদারিকে। আর তার জন্য নাগরিকদের নজরদারির উপর লাগাম টানা হয়েছে। সাধারণভাবে নির্বাচন সংক্রান্ত ইলেক্ট্রনিক দ্রব্যে (electronic documents) যেমন সিসিটিভি (CCTV) ফুটেজ, ওয়েব কাস্টিংয়ে (web casting) নজরদারি করা যেত। এবার থেকে সেই নজরদারিতে লাগাম টানা হল। নজরদারি সংক্রান্ত সিদ্ধান্ত এককভাবে নেবে নির্বাচন কমিশন (ECI)।

এই সংশোধনের প্রতিবাদে সুপ্রিম কোর্টের রিট পিটিশন (writ petition) দাখিল করল কংগ্রেস (Congress)। কংগ্রেসের দাবি নির্বাচন কমিশন একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা হলেও তাদের একতরফাভাবে (unilaterally), কারো সঙ্গে আলোচনা (public consultation) ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার আইন গণতন্ত্রের উপর নির্লজ্জ আক্রমণ। এমনিতেই সম্প্রতি নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশ জুড়ে সরব হয়েছে কংগ্রেস। ইভিএম (EVM) ইস্যুতে লড়াই চালাচ্ছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ কংগ্রেস, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, সততাকে বজার রাখার আশায়।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...