Thursday, May 14, 2026

উৎসবের মুডে বাংলা, সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছাবার্তা পোস্ট অভিষেকের

Date:

Share post:

বেলুড় মঠ (Belur Math) থেকে বসিরহাট, চিড়িয়াখানা থেকে ইকো পার্ক (Eco Park) কিংবা কলকাতার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি (Science City) , পার্ক স্ট্রিট থেকে শুরু করে হাওড়া, হুগলি, বাঁকুড়া জেলার বিনোদন পার্ক জুড়ে শুধুই পিকনিক মুডে বাঙালি। বড়দিনের এই সেলিব্রেশন আবহে সকলকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বর্ষশেষ এবং বর্ষবরণের এই সন্ধিক্ষণে বড়দিনের আনন্দে মাতোয়ারা ছোট থেকে বড় প্রত্যেকেই। পিকনিক স্পটে ভিড়ের নিরিখে কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। এবছর হুগলির শ্রীরামপুরকে হেরিটেজ শহর ঘোষণা করায় সেখানে বিশেষ ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) আয়োজন করা হয়েছে। বুধবার সকালে অলিভ চার্চে প্রার্থনায় মন দিলেন এলাকার মানুষ। ব্যান্ডেল চার্চ (Bandel Church) প্রত্যেক বছর ২৫ ডিসেম্বর বন্ধ থাকে তবুও তার আকর্ষণ এতটুকু কমেনি। বৈদ্যবাটি, চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে গড় মান্দারন, বিষ্ণুপুর, টাকি পর্যটন কেন্দ্র জুড়ে সব বয়সীদের উন্মাদনা চোখে পড়ার মতো। চিড়িয়াখানায় লুচি আলুর দম ব্রেকফাস্ট সেরে কলকাতা দর্শনীয় স্থান ঘুরে দেখতে আগ্রহী পর্যটকরা। আবার সকাল সকাল পৌঁছে গেছেন বেলুড় মঠ-দক্ষিণেশ্বর (Dakshineswar) কিংবা কামারপুকুরে। রাজ্যজুড়ে আজ শুধুই খুশির আমেজ।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...