Saturday, March 14, 2026

রাজডাঙ্গায় অভিনব কনসার্ট, এক মঞ্চে একসঙ্গে মুখ্যমন্ত্রীর সব গান

Date:

Share post:

প্রশাসনিক এবং দলীয় কাজের ব্যস্ততার মধ্যেই গান লেখেন এবং সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুধু জনপ্রিয়ই নয় মমতার লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম প্লাটিনাম ডিস্ক পেয়েছে। বাংলার যেকোনও উৎসবে গান লেখেন মুখ্যমন্ত্রী। এবার শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ৩২টি গান নিয়ে হবে কনসার্ট। ১২ জানুয়ারি রাজডাঙা খেলার মাঠে এই বিশেষ কনসার্টের (Concert) আয়োজন করা হয়েছে বলে সূত্রের খবর। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি।

এবারও মুখ্যমন্ত্রীর যে 6টি গান রিলিজ হয়েছে, তার সব গানই জনপ্রিয়তায় শীর্ষে। মহালয়ায় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে গান। দুর্গাপুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তৃণমূল সভানেত্রীর সব গান একসঙ্গে, এক মঞ্চে শোনার সুযোগ পাননি শ্রোতারা। এবার সেই সুযোগ আসছে ১২ জানুয়ারি। রাজডাঙা খেলার মাঠে শুধুমাত্র মমতার ৩২টি গান নিয়ে একটি বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। গানগুলি গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়-সহ বিখ্যাত শিল্পীরা।

এই কনসার্টের উদ্যোক্তা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই ৩২টি গান শোনানোর ব্যবস্থা হচ্ছে। সঙ্গে থাকছে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও। ওইদিন থেকেই শুরু হচ্ছে ৫ দিনের পিঠেপুলি উৎসব।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...