Thursday, May 14, 2026

মধ্যমগ্রামের শিশুদের ‘সান্তা’ উইমেন্স কলেজের MA সাংবাদিকতা বিভাগ

Date:

Share post:

শিক্ষা জাগায় চেতনা। আর চেতনার প্রকাশ দেখা গেল উইমেন্স কলেজ ক্যালকাটা (Women’s College, Calcutta) স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন (MA, Journalism and Mass Communication) বিভাগের ছাত্রীদের অনুষ্ঠানে। সান্টাক্লজের মতোই সমাজের পিছিয়ে পড়া শিশুদের মুখে হাসি ফোটালেন তাঁরা। মধ্যমগ্রামের (Madhyamgram) “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে উপহার তুলে দেন।

গতবছর শোভাবাজার (Sobhabazar) ফুটপাতের শিশুদের হাতে তারা এই উপহার তুলে দিয়েছিল সাংবাদিকতা ও গণজ্ঞাপন ছাত্রীরা। ছোটবেলার সান্তা হিরোর গল্পও বাস্তব হয়ে উঠল এদিন। এ বছর মধ্যমগ্রামের “সৃষ্টির পথে” সংস্থার সহযোগিতায় কলেজের ছাত্রীরা প্রায় ১০০ শিশুর হাতে নিজেদের পকেটমানির পয়সা বাঁচিয়ে শীতের টুপি এবং শীতবস্ত্র কম্বল তুলে দিল। অনাথ শিশুদের হাতে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সময় কাটান তাঁরা। ক্রিসমাসের আনন্দ, গল্পে, কবিতায়, আড্ডায়। আর ছোটছোট শিশুদের বোঝাবে লেখাপড়ার কোনও বিকল্প নেই, যেন তারা কেউ স্কুলছুট হয়ে পালিয়ে না যায়- সে বিষয়েও বার্তা দেন।

ছাত্রীদের সঙ্গে ছিলেন অধ্যাপক, অধ্যাপিকা, অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী এবং স্নাতকোত্তর সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের কোঅর্ডিনেটর ড. বিশ্বজিৎ দাস।

অধ্যক্ষা ড. অনুপমা চৌধুরী বিশ্বাস বলেন, “সাংবাদিকতার যাত্রীদের এই অভিনব প্রয়াস প্রশংসনীয়। সমাজের সব স্তরের মানুষকে তারা অনুপ্রাণিত করছে। আগামীদিনে তারাই দেশ তৈরির কারিগর। এমন কোটি কোটি সান্তা ছড়িয়ে পড়ুক রাজ্যে, দেশে।” আগামী দিনে এই ছাত্রীরাই সাংবাদিকতায় নতুন দিশা আনবে এবং সমাজের প্রান্তিক অঞ্চলে পৌঁছে যাবে যাতে সামগ্রিক মঙ্গল হয়- মত অধ্যাপক দাসের।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...