Tuesday, April 28, 2026

কনস্টাসকে ধাক্কা বিরাটের, শাস্তির হতে পারে কোহলির

Date:

Share post:

আজ থেকে মেলবোর্নে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে প্রথম দিনই ছড়ায় উত্তপ্ত। এর আগে যেমন ঝামেলায় জড়িয়ে ছিলেন মহম্মদ সিরাজ এবং ট্রাভিস হেড। এবার ঝামেলায় জড়ালেন বিরাট কোহলি এবং তরুণ অজি ক্রিকেটার স্যাম কনস্টাস। জার যেরে শাস্তি হতে পারে বিরাটের।

ম্যাচে এদিন শুরুটা ভালই করেন কনস্টাস। অস্ট্রেলিয়ার তরুণ এই ব্যাটার চালিয়ে খেলে যশপ্রীত বুমরাহর ওপর। যার ফলে শুরুতেই তছনছ হয়ে গেল ভারতীয় বোলিং। আর এরপরই অভিযোগ ওঠে কনস্টাসকে ধাক্কা দেন বিরাট। ঘটনার সূত্রপাত, বক্সিং ডে টেস্টের ১০ ওভারের পর। মহম্মদ সিরাজ সেই ওভার শেষ করার পর দিক পরিবর্তন করার জন্য হেঁটে আসছিলেন কোহলি। উল্টো দিক থেকে আসছিলেন কনস্টাসও। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। কনস্টাসের বিষয়টি পছন্দ হয়নি। তিনি কোহলিকে কিছু একটা বলেন। পাল্টা কোহলিও রক্তচক্ষু দেখিয়ে কনস্টাসকে উত্তর দেন। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিও দেখে মনে হয়েছে, কোহলি যেন ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দিয়েছেন অজি ব্যাটারকে। আর এরপরই মনে করা হয়েছিল শাস্তি হতে পারে কোহলি।

আর এবার সূত্রের খবর, কনস্টাসকে ধাক্কা মারার অভিযোগে, কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। এই নিয়ে আইসিসির একটি সূত্র জানিয়েছে, কোহলির ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। কোহলির কী শাস্তি হবে তা নির্ভর করছে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের উপর। তাঁরা প্রয়োজনে ঘটনার ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। দুই ক্রিকেটারের সঙ্গে কথাও বলতে পারেন।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, বল হাতে দাপট বুমরাহর, প্রথম দিনের শেষে অজিদের রান ৬ উইকেট হারিয়ে ৩১১

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...