Saturday, June 20, 2026

উইকেন্ডে বৃষ্টি, বছর শেষে কি ফিরবে শীত? বড় আপডেট হাওয়া অফিসের 

Date:

Share post:

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা আর নিম্নচাপের দুরন্ত ইনিংসে ব্যাকফুটে শীত। মেঘলা আকাশে উর্ধ্বমুখী সর্বনিম্ন পারদ। যেখানে ১৪ কিংবা ১৫ থাকার কথা সেখানে গত দু-তিন দিন ধরে কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রির বেশি। জেলাতেও খুব একটা বেশি পারদ পতন হচ্ছে না। হাওয়া অফিসের (Weather Department) কর্তারা বলছেন শনি ও রবিতে একই আবহাওয়া বজায় থাকবে। তার সঙ্গে জেলায় জেলায় শুরু হবে বৃষ্টি। যদিও সোমবার থেকে পরিস্থিতির সামান্য বদল হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূম এবং সংলগ্ন মুর্শিদাবাদে হালকা বৃষ্টির (Rain) সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টি চলবে। যদিও বর্ষ শেষে শীতের আমেজ খানিকটা ফিরতে পারে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নীচে।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...