Friday, May 15, 2026

এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই

Date:

Share post:

নয় নয় করে ৮৫ দিন পার।এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দিতে চলেছে সিবিআই। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার কমপক্ষে তার বিরুদ্ধে ৪০ পাতার চার্জশিট পেশ করা হচ্ছে।দুর্নীতি মামলায় দু বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ  হয়েছেন তিনি। ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিনের অনুমতিও মিলেছে। তবে এখনও জামিন বলবৎ হয়নি। এরই মাঝে আজ, শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। তাতে আরও একাধিক নাম থাকবে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলা। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক উচ্চ পদস্থ আধিকারিক। জেরায় উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। একাধিক মামলায় নাম জড়িয়েছে ধৃতদের। গত ১ অক্টোবর প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...