Saturday, May 16, 2026

সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় কপালজোরে বাঁচলেন WHO প্রধান

Date:

Share post:

ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দরে ইজরায়েলের বোমা হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। তবে এই হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের যেসব আধিকারিক বন্দি রয়েছেন, তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার আরেকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন।

সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে পোস্ট করে এসব তথ্য জানিয়ে WHO প্রধান নিজেই।  WHO প্রধান রাষ্ট্রসঙ্ঘ এবং  WHO সহকর্মীদের সঙ্গে বিমানে ওঠার সময় হামলা হয়েছিল। এই হামলায় বিমানের একজন ক্রু  আহত হয়েছেন।গাজায় হাসপাতালের কাছে ইজরায়েলি হামলায়  নিহত প্রায় ৫০। হামলার বর্ণনা দিয়ে তেদরস আধানম গেব্রেয়াসুস আরও বলেন, এতে বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন।

এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বলেন, বিমানবন্দরে ৬টির বেশি হামলা চালানো হয়েছে। এতে বিমানবন্দরের বিমান নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়েসহ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। হামলার শিকার হয়েছে পাশের আল-দাইলামি বিমানঘাঁটিও।প্রসঙ্গত, রাজধানী সানা বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইজরায়েলে হামলা চালানোর এক দিন পরই পাল্টা এই হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...