Thursday, May 14, 2026

মেলবোর্ন টেস্টে এখনও সুযোগ রয়েছে টিম ইন্ডিয়ার কাছে, মনে করছেন সুন্দর

Date:

Share post:

মেলবোর্ন টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ভারত। দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১৬৪ । প্রথম ইনিংসে বলতে গেলে চাপেই টিম ইন্ডিয়া। যদিও এই জায়গা থেকে দল ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন ভারতের ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর।

ম্যাচ শেষে ওয়াশিংটন বলেন, “আমরা ভাল জায়গায় নেই। বড় রান তুলতে পারব কিনা, নিশ্চিত নয়। তবে আমরা ভয় পাচ্ছি না। শনিবার সকালে আমরা মাঠে নামব লড়াই করার জন্যই। আমাদের সাজঘরের পরিবেশ খুব ভাল। সবাই ইতিবাচক রয়েছি। ম্যাচের এখনও অনেক বাকি। পুরো তিন দিন রয়েছে। আমাদের চেষ্টা করতে হবে লড়াইয়ে ফিরে আসার। দল হিসাবে লড়াই করার চেষ্টা করব ।“ এখানেই না থেমে ওয়াশিংটন সুন্দর বলেন, “প্রথম দিন পিচে একটু নরম ভাব ছিল। সারা দিন ভাল রোদ ওঠেনি। দ্বিতীয় দিন অনেকটাই শুকিয়ে গিয়েছে। পিচ অনেকটাই ভাল হয়েছে। আমরা কিন্তু খারাপ ব্যাট করিনি। মনে হচ্ছে, চতুর্থ দিন পর্যন্ত পিচ ব্যাট করার জন্য ভালই থাকবে। খুব একটা পরিবর্তন হবে না। টেস্টের আগামী দু’দিন খুব উত্তেজক হতে পারে।“

দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৩১৭ রানে পিছিয়ে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৪৭৪ রান। ভারতের রান দিনের শেষে ৫ উইকেটে ১৬৪।

আরও পড়ুন- টি-২০ সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় ভারতের

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...