Thursday, May 14, 2026

যশস্বীকে আউট দেওয়া বাংলাদেশি থার্ড আম্পায়ারকে কটাক্ষ অশ্বিনের

Date:

Share post:

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে যশস্বী জসওয়া্লের আউট নিয়ে উঠছে বিতর্ক। স্নিকোমিটারে কোনও প্রমাণ না পাওয়া গেলেও, যশস্বীকে আউট দেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। এরপর প্রশ্ন ওঠে কীভাবে আউট দেওয়া হল যশস্বীকে? যা নিয়ে কড়া সমালোচনার মুখে বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। আর এবার সেই আম্পায়ারকে খোঁচা সদ্য অবসর নেওয়া ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনের। বাংলাদেশি আম্পায়ারকে স্নিকোমিটারের ব্র্যান্ড আম্বাসাডর করে দেওয়া উচিত বলে কটাক্ষ করলেন অশ্বিন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় শরফুদ্দৌলা সৈকতের ছবি দিয়ে তিনি লেখেন, ‘স্নিকোমিটারের বাজারদর এখন চড়া। এই সুযোগে এই লোকটিকে ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে দেওয়া উচিত।’ সেই সঙ্গে অশ্বিনের সংযোজন, ‘মজা করেই বলছি’। আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় অশ্বিনের পোস্ট।

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭১তম ওভারে যশস্বী আউট হন। প্যাট কামিন্সের শর্ট বল চালিয়ে খেলতে গিয়েছিলেন ভারতীয় ব্যাটার। তা মিস করলে চলে যায় উইকেটকিপার হাতে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানান কামিন্স। কিন্তু মাঠের আম্পায়ার তাতে কর্ণপাত করেননি। রিভিউ নিতে বিন্দুমাত্র দেরি করেননি অজি অধিনায়ক। দীর্ঘক্ষণ রিভিউতে এটা পরিষ্কার যে ব্যাটের সঙ্গে বলের কোনও সংযোগ ঘটেনি। স্নিকোমিটারও বারবার তারই প্রমাণ দিয়েছে। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার। সেখানে তাঁর মনে হয় বল যশস্বীর ব্যাটে লেগে দিক বদল করেছে। সেই কারণেই আউট দিয়ে দেন তিনি। এরপরই এই আউট নিয়ে উঠছে সমালোচনার ঝড়।

আরও পড়ুন- এবার হাসপাতালের নার্স-কর্মীদের সঙ্গে নাচ কাম্বলির , ভাইরাল ভিডিও

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...