Sunday, May 10, 2026

বাংলাদেশে স্কুল সিলেবাসে মুক্তিযুদ্ধের ইতিহাস বদল! মুছে গেলে মুজিবের নাম 

Date:

Share post:

বাংলাদেশের বিভিন্ন স্কুলের পাঠ্য বইয়ে এতদিন ধরে মুক্তিযুদ্ধের যে ইতিহাস পড়ানো হতো এবার তা বদলে গেল। মুছে গেল বঙ্গবন্ধু মুজিবর রহমানের নাম। কিন্তু এবার নতুন বছরে পঞ্চম শ্রেণি থেকে দেশের স্বাধীনতা সংগ্রামের নয়া ইতিহাস পড়ানোর সিদ্ধান্ত হয়েছে। যেখানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে উল্লেখ করা হয়েছে।

মুক্তিযুদ্ধের পর বিগত ৫৪ বছর সরকারিভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে শেখ মুজিবুর রহমানের নাম লেখা হয়েছে। কিন্তু এবার পঞ্চম শ্রেণির নয়া পাঠ্য বইতে লেখা থাকবে, ১৯৭১ সালের ২৬ মার্চ গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনা কমান্ডার জেনারেল জিয়াউর রহমান। কূটনৈতিক মহল বলছে এই ঘটনায় সরকারি পাঠ্যপুস্তকে বিএনপি’র দীর্ঘদিনের দাবি স্বীকৃতি পেল।পাঠ্য বইতে বলা হয়েছে স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত শেখ মুজিবুর রহমানের একটি বার্তাও নাকি ২৭ মার্চ দেশবাসীকে জানিয়েছিলেন জিয়াউর রহমান।

 

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...