Tuesday, June 23, 2026

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ, নির্বাচক কমিটির ওপর ক্ষুব্ধ গম্ভীর

Date:

Share post:

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতের টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর রেগে লাল হেড কোচ গৌতম গম্ভীর। সিরিজের আর একটি ম্যাচ বাকি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে, এ বারের বর্ডার গাভাসকর ট্রফির জন্য ভারতের সিনিয়র তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) চেয়েছিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) কিন্তু তার দাবি মেনে নেয়নি নির্বাচক কমিটি। মেলবোর্ন টেস্টে টিম ইন্ডিয়ার হারার পর মেজাজ হারিয়েছেন ভারতের হেড কোচ। ক্রিকেটারদের কড়া বার্তাও দিয়েছেন গম্ভীর।। আসলে পছন্দের ক্রিকেটার না পাওয়ায় গৌতমের গোঁসা হয়েছে।

কেননা চেতেশ্বর পূজারা যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। বর্ডার গাভাসকর ট্রফিতে তার অতীতের পারফরম্যান্সও যথেষ্ট ভাল। তাই গম্ভীর এ বারও তাকে চেয়েছিলেন। জানা গিয়েছে, নির্বাচকরা তার ইচ্ছাকে আমল দেয়নি। ১০০টিরও বেশি টেস্ট ম্যাচ খেলা পূজারা দেশের হয়ে শেষ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলেছিলেন। ভারতের টপ অর্ডার এবারের অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ বলে প্রমাণিত হচ্ছে, সেখানে পূজারা অস্ট্রেলিয়ার মাটিতে ৪৭.২৮ গড়ে ১১ টি ম্যাচে ৯৯৩ রান করেছেন। তাই পার্থ টেস্ট ভারত জেতার পরও পূজারাকে টিমে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু তার দাবি মানেনি অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি।

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...