Saturday, May 16, 2026

নির্ধারিত সময়ের পরেও জমা পড়েনি ৬৬৯১ কোটির দুহাজার টাকার নোট! জানালো RBI 

Date:

Share post:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) দেওয়া সময় সীমা অতিক্রান্ত, অথচ এখনও একশো শতাংশ দুহাজার টাকার নোট জমা পড়ল না আরবিআই-এর ঘরে। বছরের প্রথম দিনে তথ্য প্রকাশ করে, রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ৯৮.১২ শতাংশ নোট ফেরত পাওয়া গেছে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও জমা পড়েনি ৬৬৯১ কোটির দুহাজার টাকার নোট!

গত ২০২৩ সালের মে মাস নাগাদ RBI বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলার কথা বলা হয়। পরে সেই ডেডলাইন ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। যদিও নির্ধারিত সময়সীমার পরেও, আরবিআই-এর ১৯টি ইস্যু অফিসে এই পরিষেবা এখনও চালু রয়েছে। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে বিবৃতি জারি করে জানান হয় যে এখনও সম্পূর্ণ টাকা জমা পড়েনি। সে ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যাঙ্কের ফর্ম ফিলআপ করে ওই নোট জমা দিয়ে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। এছাড়া ডাকঘরের মাধ্যমে এই নোট আরবিআই অফিসে পাঠানোর ব্যবস্থাও চালু রয়েছে।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...