Saturday, June 20, 2026

প্রবীণদের সঙ্গে বছরের প্রথমদিন কাটালেন মেয়র ফিরহাদ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন বছরের প্রথমদিনে চেতলার নবনীড় বৃদ্ধাশ্রমে অনেকটা সময় কাটালেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রবীণদের সঙ্গে এক সঙ্গেই সারেন মধ্যাহ্নভোজনও।

সারা বছর বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে দুর্গাপুজোর আগে অবশ্যই নবনীড় বৃদ্ধাশ্রমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেখানকার আবাসিকদের সঙ্গে দেখা করেন। উপহার দেন। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও আমন্ত্রিত থাকেন নবনীড়ের প্রবীণরা। এ বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার (Kolkata) মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কন্যাদের ও নাতনিকে নিয়ে গিয়েছিলেন নবনীড়ে। বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের সকালে একাধিক কর্মসূচি সেরে দুই মেয়ে ও নাতনিকে নিয়ে নবনীড় বৃদ্ধাশ্রমে যান মেয়র। নতুন বছরের শুরুটা ভাগ করে নেন বৃদ্ধ-বৃদ্ধাদের সঙ্গে। প্রবীণদের থেকে মাথা পেতে নেন আশীর্বাদ। দুপুরের খাওয়াও সারেন তাঁদের পাশে বসেই।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র (Firhad Hakim) বার্তা দেন, তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ। তৃণমূল সভানেত্রী নিজেকে ক্ষয় করে ধীরে ধীরে দলটাকে তৈরি করেছেন। নেত্রীর সেই আন্দোলন ভুললে চলবে না।

 

Related articles

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...