Saturday, June 20, 2026

পাক জেলে বন্দি ৪৯ সিভিলিয়ন-২১৭ ভারতীয় মত্‍সজীবী, ইসলামাবাদকে তালিকা ভারতের 

Date:

Share post:

ভারত ও পাকিস্তানের (India and Pakistan) বিভিন্ন জেলে বন্দি থাকা দুদেশের নাগরিকদের তালিকা বিনিময় করল দুই দেশ৷ ২০০৮ সালের একটি দ্বিপাক্ষিক চুক্তির পরিপ্রেক্ষিতে বছরে দুবার এই তালিকা বিনিময় হয় (১ জুলাই এবং ১ জানুয়ারি)।বুধবার দুই দেশের তরফে একে অপরকে যে তালিকা দেওয়া হয়েছে, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি সাধারণ ভারতীয় নাগরিকের সংখ্যা ৪৯৷ একইসঙ্গে ২১৭ জন ভারতীয় মত্‍সজীবীও বন্দি আছেন পড়শী রাষ্ট্রে৷ ভারত সরকারের (Government of India) তরফে পাকিস্তানের কাছে ১৮৩ জন ভারতীয় মত্‍সজীবিকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

পাকিস্তানের জেলে বন্দি থাকা এই মত্‍সজীবীরা সবাই তাঁদের কারাবাসের সীমা শেষ করে ফেলেছেন৷ একইসঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে দাবি জানানো হয়েছে ১৮ জন ভারতীয় সিভিলিয়নকে ভারত সরকারের কাউন্সিলর অ্যাকসেস প্রদান করার জন্য৷ পাকিস্তানের বিভিন্ন জেলে বন্দি ভারতীয়দের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পাক সরকারকে, জানিয়েছে নয়াদিল্লি৷ ভারত সরকারের তরফে এদিন পাকিস্তানের হাতে যে তালিকা তুলে দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে ভারতের বিভিন্ন জেলে এখন বন্দি আছেন ৩৮১ জন সিভিলিয়ন পাক নাগরিক এবং ৮১ জন পাক মত্‍সজীবী৷

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...