Saturday, May 16, 2026

চিনে ‘কোভিড ২.০’! ভাইরাল ভিডিয়োয় নয়া আশঙ্কা বিশ্বজুড়ে 

Date:

Share post:

বেজিংয়ের হাসপাতালে উপচে পড়া ভিড়, শ্মশানে সারি সারি মৃতদেহ, মাস্ক পরে ঘুরছেন বয়স্করা। চিনের (China) ভাইরাল ভিডিওর (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সামনে আসতেই কোভিডের (Covid) নয়া ভ্যারিয়েন্টের আতঙ্ক ছড়িয়েছে। তাহলে কি দ্বিতীয় করোনা আসতে চলেছে, যার জেরে এত মানুষ আক্রান্ত হয়েছেন চিনে? যদিও বিশেষজ্ঞরা বলছেন লাল ফৌজের দেশে যে নতুন ভাইরাস দেখা গেছে সেটি কোভিড নয়। তার নাম, হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus)। যার উপসর্গ অনেকটাই কোভিড-১৯ এর মতোই। দ্রুত সংক্রমিত হচ্ছেন শিশু থেকে বয়স্করা। পরিস্থিতির দিকে নজর রাখছে চিন (China)।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে চিনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়া ভিড়। শ্মশানেও মৃতদেহ সৎকারের জন্য লম্বা লাইন পড়ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে, নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে, তেমনই এইচএমপিভি, ইনফ্লুয়েঞ্জা এ-র মতো ভাইরাসে আক্রান্তও বাড়ছে। এই সবকিছুই হচ্ছে নতুন ভাইরাস এইচএমপিভির (Human Metapneumovirus) সংক্রমণের কারণে। এর উপসর্গগুলো অনেকটাই কোভিডের মতো। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই ভাইরাসের দাপট সব থেকে বেশি পর্যবেক্ষণ করা গেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে চিনের রোগ নিয়ন্ত্রণ দফতর।

 

Related articles

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...

নেতাজি ইন্ডোরে শুরু ‘এডুকেশন ইন্টারফেস ২০২৬’, কেরিয়ারের দিশা খুঁজতে ভিড় পড়ুয়াদের 

বর্তমান যুগে দাঁড়িয়ে সঠিক সময়ে সঠিক কেরিয়ার নির্বাচন করাই ছাত্রছাত্রীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকে সহজ...